হিজাবই যখন করলে, সব কেন দেখালে?
বাংলাদেশের অন্যতম একজন বিখ্যাত ব্লগার রাকিব হোসেন ও ছোট পর্দার অভিনেত্রী অন্তরা সাম্প্রতিক সময়ে হজ্ব করতে যান। বিয়ে ছাড়া যেহেতু নারী-পুরুষ একসাথে হজ্বে যেতে পারেন না, তাহলে তারা কিভাবে গেলেন? এই প্রশ্নের উত্তরে জানা যায়- তাদের বিয়ে হয়েছে ১ বছর আগে পারিবারিকভাবে গোপনে যা তারা সোস্যাল মিডিয়ায় জানায় নি। তাই কেউ তাদের এই বিয়ের ব্যাপারে জানতো না।
ইউটিউব এর এক শর্ট ভিডিওতে দেখা যায় রাকিব ক্লান্ত হয়ে গাড়িতে অন্তরার কাধে মাথা রেখে ঘুমাচ্ছেন। আর অন্তরা হিজাব পরিহিত ছিলেন। কিন্তু মোবাইলটা এমন পজিশনে রাখা ছিলো যে হিজাব করা সত্ত্বেও তিনি তার শরীর ঢেকে রাখতে পারেন নি।
এমন দৃশ্য সকলের চোখে পরলেও বেশির ভাগ ব্যক্তি তা এড়িয়ে হজ্বের জন্য আর হিজাবের জন্য সাধুবাদ জানাচ্ছেন। অনেকে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু প্রকৃত অর্থে এমন দৃশ্য দৃষ্টিকটু তো বটেই।
আমাদের মা-বোনদের উচিত বোরকা-হিজাব পরিধান করলে তার সম্মান বজায় রাখা। এমন হিজাব-বোরকা পরিধান করা আর না করা একই কথা যে পোশাকে আপনার শরীরের অবয়ব বোঝা যায়। এতে আপনার নিজের ও অসংখ্য পুরুষের গোনাহ বৃদ্ধি হয়।